সত্যরেখা
ই-পেপার
২ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে কফ রিলিফ, ফায়ারডিল সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে কফ রিলিফ,
ফায়ারডিল সিরাপ ও বিদেশি মদ উদ্ধার
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কফ রিলিফ, ফায়ারডিল সিরাপ ও বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ এবং ২০ বোতল বিদেশি মদ।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, ওই এলাকার একটি আমবাগানে কয়েকটি প্লাস্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করা হয়।

এ সময় বস্তার ভেতর থেকে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা এবং ৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি উদ্ধার করা হয়।

তবে অভিযানকালে ঘটনাস্থল কিংবা আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩৩  ||  প্রকাশের তারিখঃ ২ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে কফ রিলিফ, ফায়ারডিল সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।