সত্যরেখা
ই-পেপার
২ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের, বন্ধু হাসপাতালে

ফটিকছড়িতে মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ
গেল তরুণের, বন্ধু হাসপাতালে
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি:
২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ফটিকছড়ির হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব উদ্দিন উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে। দুর্ঘটনার সময় তাঁর বন্ধু রাকিব মোটরসাইকেলের পেছনের আসনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সজিব ও রাকিব মোটরসাইকেলে করে ফটিকছড়ি সদরের উদ্দেশে রওনা হন। পথে হেঁয়াকো ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তরুণ সজিবের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মিনি ট্রাকের চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৮  ||  প্রকাশের তারিখঃ ২ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের, বন্ধু হাসপাতালে

সারাদেশ
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের, বন্ধু হাসপাতালে

চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ফটিকছড়ির হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব উদ্দিন উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে। দুর্ঘটনার সময় তাঁর বন্ধু রাকিব মোটরসাইকেলের পেছনের আসনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সজিব ও রাকিব মোটরসাইকেলে করে ফটিকছড়ি সদরের উদ্দেশে রওনা হন। পথে হেঁয়াকো ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তরুণ সজিবের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মিনি ট্রাকের চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।