সত্যরেখা
ই-পেপার
৩১ অক্টোবর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বরিশালে শের-ই-বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী পালিত, স্মরণসভা ও গুণীজন সংবর্ধনা

বরিশালে শের-ই-বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী পালিত,
স্মরণসভা ও গুণীজন সংবর্ধনা
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
৩১ অক্টোবর ২০২৬

অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী, কৃষক-প্রজার অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত ও উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে স্মরণসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল বিভাগীয় জাদুঘরের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রজমোহন বই-বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে বরিশাল বিভাগীয় জাদুঘর। এ ছাড়া বাংলার বাঘ ফাউন্ডেশন, চিন্তা পরিসর এবং বরিশালের ঐতিহ্য ও ভাষা সংরক্ষণ কমিটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

স্মরণসভায় শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে অবদান, কৃষক-প্রজার অধিকার আদায়ে সংগ্রাম এবং বাংলার মানুষের কল্যাণে তাঁর নানা কর্মকাণ্ড তুলে ধরা হয়।

আলোচক ও আয়োজকরা বলেন, বাংলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের অবদান চিরস্মরণীয়। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে তাঁর ভূমিকা আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

তাঁরা বলেন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও কর্ম সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বইপাঠ, ইতিহাসচর্চা ও মনীষীদের জীবনদর্শন তুলে ধরার মধ্য দিয়ে সচেতন প্রজন্ম গড়ে তোলাই ব্রজমোহন বই-বন্ধু সংগঠনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। ইতিহাস ও ঐতিহ্যচর্চার ধারাকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

উল্লেখ্য, ব্রজমোহন বই-বন্ধু সংগঠনের স্লোগান—‘বইয়ের আজন্ম খিদে ছড়িয়ে পড়ুক মানুষের জগতে!’

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:৪৯  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর ২০২৬

বরিশালে শের-ই-বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী পালিত, স্মরণসভা ও গুণীজন সংবর্ধনা

সারাদেশ
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।