সত্যরেখা
ই-পেপার
৩১ অক্টোবর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ইনুর মুক্তির দাবি

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,
ইনুর মুক্তির দাবি
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৩১ অক্টোবর ২০২৬

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জেলা জাসদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন দলীয় নেতা আব্দুল মজিদ। এতে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

সভায় আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বীর হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশে মগের মুল্লুকসুলভ শাসনের অবসান ঘটিয়ে জনগণের জানমাল ও মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী বিদেশি চুক্তি বাতিল করতে হবে।

তাঁরা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্য অপরিহার্য। জাসদের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:৪৯  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ইনুর মুক্তির দাবি

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।