সত্যরেখা
ই-পেপার
৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চিনিশিল্পের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল

চিনিশিল্পের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে সরকার
প্রতিমন্ত্রী পুতুল
নাটোর প্রতিনিধি:
৩০ অক্টোবর ২০২৬

দেশের চিনিশিল্পকে আধুনিক, টেকসই ও লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চিনিশিল্পের উন্নয়নে আখচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আখের ক্রয়মূল্য বৃদ্ধি, চাষে প্রণোদনা প্রদান এবং উন্নত জাতের আখের বীজ ও আধুনিক প্রযুক্তি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিনিকলের উৎপাদন কার্যক্রমে বৈচিত্র্য আনার পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকদের আখ চাষে আরও আগ্রহী করে তোলার চেষ্টা চলছে।

তিনি বলেন, নর্থ বেঙ্গল চিনিকলসহ দেশের অন্যান্য চিনিকলের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালুর বিষয়েও সরকার কাজ করছে। এ অঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে নর্থ বেঙ্গল চিনিকল ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রতিষ্ঠানটিকে সচল ও লাভজনক রাখতে চাষিদের নিয়মিত আখ সরবরাহ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

চিনিকল কর্তৃপক্ষ জানায়, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াইয়ের মাধ্যমে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১২৫ দিনব্যাপী এ মৌসুমে চিনি আহরণের হার ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে গত মৌসুমের তুলনায় এবার প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য ২৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫১ টাকা এবং আখ সংগ্রহ কেন্দ্রে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:৫৯  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর ২০২৬

চিনিশিল্পের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশ
নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।