সত্যরেখা
ই-পেপার
২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু ১ নভেম্বর, প্রস্তুত জেলেরা

সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুম
শুরু ১ নভেম্বর, প্রস্তুত জেলেরা
শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি:
২৯ অক্টোবর ২০২৬

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মাছ শুকিয়ে শুঁটকি তৈরির মৌসুম। এ উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন উপকূলীয় এলাকার হাজারো জেলে। আগামী পাঁচ মাস ধরে চরের বিভিন্ন শুঁটকি পল্লিতে মাছ আহরণ, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যস্ত সময় পার করবেন তাঁরা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে শুঁটকি উৎপাদনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরের আলোরকোল, নারিকেলবাড়িয়া, মাঝেরকিল্লা, শ্যালার চর ও মেহের আলীর চরে অস্থায়ী আবাসস্থল নির্মাণ এবং মাছ শুকানোর মাচা তৈরির প্রস্তুতি চলছে। আগামী ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে এ মৌসুম।

দুবলার চরের শুঁটকি পল্লিকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করে বন বিভাগ। এবারও মৌসুমকে ঘিরে নিরাপত্তা জোরদার ও সার্বক্ষণিক নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে।

সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জেলেদের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। অস্থায়ী ঘর ও মাছ শুকানোর মাচা তৈরির জন্য বনের গাছপালা, লতাপাতা কিংবা গোলপাতা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনীয় নির্মাণসামগ্রী জেলেদের নিজেদের খরচে বাইরে থেকে নিয়ে যেতে হবে।

জেলে ও মহাজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুবলার চরে লোহা চ্যাপা, লইট্যা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা, পোয়া ও মেদসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সংগ্রহ করা হয়। পরে এসব মাছ রোদে শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি। দেশের বাজারে চাহিদা পূরণের পাশাপাশি এসব শুঁটকি বিদেশেও রপ্তানি হয়ে থাকে। এ মৌসুমকে ঘিরে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে বাড়তি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, জেলেরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে শুঁটকি উৎপাদন করতে পারেন, সে জন্য বনরক্ষীদের টহল বাড়ানো হয়েছে। একই সঙ্গে কেউ যেন নিষিদ্ধ বনাঞ্চলে প্রবেশ করতে না পারেন এবং বন্যপ্রাণীর কোনো ক্ষতি করতে না পারেন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৬  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু ১ নভেম্বর, প্রস্তুত জেলেরা

সারাদেশ
শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।