সত্যরেখা
ই-পেপার
২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলীর মৃত্যু, সাংবাদিক মহলে শোক

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলীর
মৃত্যু, সাংবাদিক মহলে শোক
সত্যরেখা ডেস্ক:
২৯ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফ আলী (৪৬) আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সাংবাদিক আশরাফ আলী। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রায়গঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। সহকর্মী ও পরিচিতজনেরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। স্থানীয় সাংবাদিকতায় তাঁর অবদান ও দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতিচারণ করে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৫৫  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর ২০২৬

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলীর মৃত্যু, সাংবাদিক মহলে শোক

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।