সত্যরেখা
ই-পেপার
২৮ অক্টোবর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস
পালিত, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান
আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি:
২৮ অক্টোবর ২০২৬

নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ উপলক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রবিন আহমেদ।

সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওয়াশী বাপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মতিউর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ, উপজেলা তথ্য আপা তাহমিনা খাতুন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাবান দিয়ে নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৮:০৭  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

সারাদেশ
আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।