সত্যরেখা
ই-পেপার
২৮ অক্টোবর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৭ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৭
নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২৮ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও জনসচেতনতা বাড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

রবিবার (২৮ অক্টোবর) বিকেলে পৌরসভার ৮ নম্বর টিমের উদ্যোগে রাজারামপুর, হাজিপাড়া, মাদ্রাসা এলাকা ও এর আশপাশে মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাজারামপুর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ ছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হয়ে উঠতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত এসব স্থান পরিষ্কার করা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার চলমান কার্যক্রমে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৬  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৭ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।