সত্যরেখা
ই-পেপার
২৬ অক্টোবর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
শ্রীনগরে বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী, মিলনমেলায় ৩০ সংগঠনের স্বেচ্ছাসেবীরা

শ্রীনগরে বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবারের
প্রতিষ্ঠাবার্ষিকী, মিলনমেলায় ৩০ সংগঠনের স্বেচ্ছাসেবীরা
মোঃ রবিন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
২৬ অক্টোবর ২০২৬

স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবারের (বিআরজে) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা। এ উপলক্ষে এতিম শিশুদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।

গত শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার ৩০টির বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবারের প্রতিষ্ঠাতা এস কে সৌরভ, সভাপতি রাজিব খান জীবন, সাধারণ সম্পাদক মারুফসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা খানম।

আয়োজকদের মতে, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মূল লক্ষ্য ছিল স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং মানবিক কর্মকাণ্ডে সবাইকে আরও উৎসাহিত করা। এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করার মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তাও তুলে ধরা হয়।

রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবার। সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি করবে।

মানবসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৩৪  ||  প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর ২০২৬

শ্রীনগরে বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী, মিলনমেলায় ৩০ সংগঠনের স্বেচ্ছাসেবীরা

সারাদেশ
মোঃ রবিন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।