সত্যরেখা
ই-পেপার
২৬ অক্টোবর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা জানাল শ্রমিকদল

রায়গঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন,
শুভেচ্ছা জানাল শ্রমিকদল
সত্যরেখা ডেস্ক:
২৬ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে আয়োজিত এ পরিদর্শনে শ্রমিকদলের নেতাকর্মীরা স্থানীয় পূজামণ্ডপে গিয়ে পূজারী ও মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু মলিন চন্দ্র মাহাতো, আব্দুস সালাম, আবুল কালাম, রফিকুল ইসলাম, জাকির হোসেন, মো. বাসির উদ্দিন, অর্জুন চন্দ্র মাহাতোসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় শ্রমিকদলের নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

মণ্ডপ পরিদর্শনের সময় নেতাকর্মীরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন এবং স্থানীয় পুণ্যার্থী ও মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপনের মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৮:০৭  ||  প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা জানাল শ্রমিকদল

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।