সত্যরেখা
ই-পেপার
২৬ অক্টোবর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে একযোগে লাগানো হবে ৭ হাজার গাছের চারা

ফটিকছড়িতে একযোগে লাগানো হবে
৭ হাজার গাছের চারা
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম:
২৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একদিনে সাত হাজার ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬টি উপজেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফটিকছড়িতে সাত হাজার চারা লাগানো হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মধ্যবর্তী এলাকায় উৎসব ক্লাবের পাশে কর্মসূচির উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর। পরে দুই উপজেলার ১০টি স্থানে একযোগে চারা রোপণ করা হবে।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে এবং ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, মেহগনি, গর্জন, আমলকী, হরীতকী, জারুল ও বকুলসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।

তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর পাশাপাশি রোপণ করা চারার টিকে থাকার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৪  ||  প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে একযোগে লাগানো হবে ৭ হাজার গাছের চারা

সারাদেশ
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।