সত্যরেখা
ই-পেপার
২৬ অক্টোবর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
তাড়াশে লক্ষ্মীপূজার মণ্ডপে বিএনপি নেতা মাসুদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

তাড়াশে লক্ষ্মীপূজার মণ্ডপে বিএনপি নেতা মাসুদ,
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
সোহাগ হোসেন,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২৬ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে লক্ষ্মীপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী শিলংদহ মন্দির পরিদর্শন করেছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাসুদ। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মোয়াজ্জেম হোসেন মাসুদ দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

মন্দির পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ধর্ম যার যার, উৎসব সবার। দেশীগ্রাম ইউনিয়নের মানুষ অতীতেও একে অপরের সুখে-দুঃখে পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সেবা করার সুযোগ পেলে দেশীগ্রাম ইউনিয়নকে নিরাপদ, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন বলেও জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের জন্য মোয়াজ্জেম হোসেন মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৩  ||  প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর ২০২৬

তাড়াশে লক্ষ্মীপূজার মণ্ডপে বিএনপি নেতা মাসুদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

সারাদেশ
সোহাগ হোসেন,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।