সত্যরেখা
ই-পেপার
২৬ অক্টোবর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে এসএম রুবেলসহ কয়েকজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে এসএম রুবেলসহ কয়েকজনকে
গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২৬ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর নতুন সড়ক এলাকায় ছিনতাই, মাদক কারবার, হুমকি ও হয়রানির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মানিক, আসমিরা, আসিফ, মোমিনসহ কয়েকজনের পাশাপাশি কথিত সাংবাদিক এসএম রুবেলকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় টোলঘর এলাকাবাসীর ব্যানারে মহানন্দা সংযোগ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী হিসেবে বক্তব্য দেন অ্যাম্বুলেন্সচালক মো. আসাদুজ্জামান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, রেহাইচর নতুন সড়ক এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, এলাকার কয়েকজন ব্যক্তি পথচারী ও যানবাহনচালকদের বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে হয়রানি করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, কয়েকজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছেন। তাঁদের ভয়ে অনেকে প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পান না। এ ছাড়া রাতের বেলায় বাড়িঘরের আশপাশে বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মানববন্ধন থেকে এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৫  ||  প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এসএম রুবেলসহ কয়েকজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে এসএম রুবেলসহ কয়েকজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর নতুন সড়ক এলাকায় ছিনতাই, মাদক কারবার, হুমকি ও হয়রানির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মানিক, আসমিরা, আসিফ, মোমিনসহ কয়েকজনের পাশাপাশি কথিত সাংবাদিক এসএম রুবেলকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় টোলঘর এলাকাবাসীর ব্যানারে মহানন্দা সংযোগ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী হিসেবে বক্তব্য দেন অ্যাম্বুলেন্সচালক মো. আসাদুজ্জামান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, রেহাইচর নতুন সড়ক এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, এলাকার কয়েকজন ব্যক্তি পথচারী ও যানবাহনচালকদের বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে হয়রানি করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, কয়েকজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছেন। তাঁদের ভয়ে অনেকে প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পান না। এ ছাড়া রাতের বেলায় বাড়িঘরের আশপাশে বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মানববন্ধন থেকে এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।