সত্যরেখা
ই-পেপার
২৪ অক্টোবর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে অটোচালক হত্যা মামলায় দুই বছর পর গ্রেপ্তার প্রধান আসামি

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলায় দুই
বছর পর গ্রেপ্তার প্রধান আসামি
সত্যরেখা ডেস্ক:
২৪ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোচালক কছিম উদ্দিন হত্যা মামলায় প্রায় দুই বছর পর প্রধান আসামি আব্দুল মালেককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর উপজেলার নিমগাছী এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে নিমগাছী গ্রামে অটোচালক কছিম উদ্দিন (৪৮) হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে আব্দুল মালেকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মো. আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। সেখানে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৩  ||  প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলায় দুই বছর পর গ্রেপ্তার প্রধান আসামি

অপরাধ / সারাদেশ
সত্যরেখা ডেস্ক
রায়গঞ্জে অটোচালক হত্যা মামলায় দুই বছর পর গ্রেপ্তার প্রধান আসামি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোচালক কছিম উদ্দিন হত্যা মামলায় প্রায় দুই বছর পর প্রধান আসামি আব্দুল মালেককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর উপজেলার নিমগাছী এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে নিমগাছী গ্রামে অটোচালক কছিম উদ্দিন (৪৮) হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে আব্দুল মালেকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মো. আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। সেখানে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।