সত্যরেখা
ই-পেপার
২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি ও তার ব্যক্তিগত বাড়িতে নেওয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে, জব্দ করল ইউপি পরিষদ

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি ও তার ব্যক্তিগত বাড়িতে
নেওয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে, জব্দ করল ইউপি পরিষদ
সত্যরেখা ডেস্ক:
২৩ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্য প্রকল্পের কার্যালয় থেকে ৬০ থেকে ৬৫টি সিমেন্টের খুঁটি ও জিআই তার ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার অভিযোগ উঠেছে প্রকল্পটির সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানা সরকারের বিরুদ্ধে। স্থানীয়দের আপত্তির মুখে এসব সামগ্রী জব্দ করে সোনাখাড়া ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নিমগাছী মৎস্য প্রকল্প কার্যালয় থেকে একটি ট্রাকে করে খুঁটি ও কাটা জিআই তার নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রকল্পের মাস্টাররোলে কর্মরত কয়েকজন কর্মচারী এসব সামগ্রী ট্রাকে তোলেন। পরে ট্রাকটি মাসুদ রানা সরকারের নিজ বাড়ি গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা হলে স্থানীয় কয়েকজন সেটি থামিয়ে মালামালগুলোর মালিকানা সম্পর্কে জানতে চান।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘মাসুদ স্যার’ এসব সামগ্রী তাঁর বাড়িতে নিয়ে যেতে বলেছেন। তবে সরকারি ছুটির দিনে প্রকল্প কার্যালয় থেকে মালামাল বাইরে নেওয়ার বৈধতার বিষয়ে জানতে চাইলে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা।

ট্রাকচালক আব্দুর রহমান খন্দকার বলেন, খুঁটি ও তারের মালিক কে, তা তিনি জানেন না। মাসুদ স্যার তাঁকে এসব মালামাল তাঁর বাড়িতে পৌঁছে দিতে বলেছিলেন। ভাড়ার চুক্তি অনুযায়ী তিনি সেগুলো পরিবহন করছিলেন। তবে মালামাল পরিবহনের বিষয়ে তাঁকে কোনো কাগজপত্র দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা সরকার নিজে উপস্থিত থেকে খুঁটি ও তারগুলো ট্রাকে তুলে দেন।

নিমগাছী মৎস্য প্রকল্প কার্যালয়ের পাম্প অপারেটর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অফিসের পুকুরে ওয়াল নির্মাণের জন্য খুঁটিগুলো তৈরি করা হয়েছিল। পরে সেখানে গাইড ওয়াল নির্মাণ করায় খুঁটিগুলো আর ব্যবহার করা হয়নি। সেগুলো অফিসেই পড়ে ছিল।

অভিযোগের বিষয়ে সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানা সরকার বলেন, খুঁটি ও কাটা তার তিনি নিজের টাকায় তৈরি করেছেন। তবে ব্যক্তিগত অর্থে এসব সামগ্রী তৈরির দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে জানা গেছে।

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জাব্বার মিয়া বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর সরেজমিনে খোঁজ নিয়ে প্রকল্প কার্যালয় থেকে বের করা খুঁটি ও তারগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

নিমগাছী মৎস্য প্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে তাঁর তেমন কিছু জানা নেই। তাই তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না।

রাজশাহী অঞ্চলের মৎস্য দপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, সহকর্মীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। তবে মাসুদ রানা সরকার তাঁকে জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

প্রকল্প কার্যালয় থেকে নেওয়া এসব খুঁটি ও জিআই তার সরকারি সম্পদ, নাকি ব্যক্তিগত অর্থে তৈরি—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে মালামালগুলো প্রকল্পের বাইরে নেওয়ার বৈধতা সম্পর্কেও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৩  ||  প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর ২০২৬

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি ও তার ব্যক্তিগত বাড়িতে নেওয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে, জব্দ করল ইউপি পরিষদ

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।