সত্যরেখা
ই-পেপার
২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের
বাড়ির সামনে তরুণীর অনশন
সত্যরেখা ডেস্ক:
২২ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন সুবর্ণা (১৮) নামে এক তরুণী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আবু হাশেমের ছেলে আসিফ মাহমুদ (১৯)। সুবর্ণার দাবি, আসিফ তাঁর খালাতো ভাই এবং দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্পর্কের একপর্যায়ে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সুবর্ণা জানান, আসিফের সঙ্গে তাঁর বিয়ে না হলে তিনি এ বাড়ি ছেড়ে যাবেন না। এমনকি বিয়ে না হলে বিষপানে আত্মহত্যা করার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে আসিফের বাবা আবু হাশেম বলেন, ছেলে ও ওই তরুণীর সম্পর্কের বিষয়টি জানার পর রাতে আসিফকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন।

সুবর্ণা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার মো. মাসুদ রানার মেয়ে। ঘটনার পর থেকে আসিফের খোঁজ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, আসিফের বিরুদ্ধে একাধিক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১২:১৩  ||  প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।