সত্যরেখা
ই-পেপার
২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ভোলাহাট সীমান্তে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি

ভোলাহাট সীমান্তে ৯০ বোতল ফেনসিডিল
উদ্ধার করেছে ৫৯ বিজিবি
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ:
২২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সেখান থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা ফেনসিডিলের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১২:১৩  ||  প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর ২০২৬

ভোলাহাট সীমান্তে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ
ভোলাহাট সীমান্তে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সেখান থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা ফেনসিডিলের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।