সত্যরেখা
ই-পেপার
২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি পুলিশ সুপারের কৃতজ্ঞতা

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার
প্রতি পুলিশ সুপারের কৃতজ্ঞতা
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:
২২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সম্পন্ন হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় পূজামণ্ডপগুলোতে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় ছিল। পূজাকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। পাশাপাশি জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর নেতৃত্বে জেলা প্রশাসন পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আনসার-ভিডিপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দায়িত্বশীল ভূমিকা রাখেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকার কারণে জেলায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হয়েছে। এ সাফল্য জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৭  ||  প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি পুলিশ সুপারের কৃতজ্ঞতা

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।