সত্যরেখা
ই-পেপার
২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে আইসিইউ চালু ও মেডিকেল
কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ:
২২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম. বজলুর রশিদ বলেন, জেলার স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি পূরণ, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধ এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সক্ষমতা বাড়ানো জরুরি। চিকিৎসক ও জনবল সংকট দূর করার পাশাপাশি শয্যাসংখ্যা বৃদ্ধি, আইসিইউ সেবা চালু এবং উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও সমন্বিত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, ডা. মোঃ ময়েজ উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকরা।

সভায় হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসাব্যবস্থা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যার কার্যকর সমাধান এবং জেলার মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১২:১৩  ||  প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।