সত্যরেখা
ই-পেপার
২১ অক্টোবর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ফটিকছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে
শেষ হলো শারদীয় দুর্গোৎসব
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম:
২১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১২৭টি মন্দিরে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় এ বছরের দুর্গোৎসব।

এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পাঁচ দিন ধরে ঢাকঢোলের বাদ্য, চণ্ডীপাঠ, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহর নেতৃত্বে সার্বক্ষণিক মনিটরিং ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১২:১৩  ||  প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সারাদেশ
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।