সত্যরেখা
ই-পেপার
২১ অক্টোবর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
পঞ্চগড়ে ছয়টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ

পঞ্চগড়ে ছয়টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন
জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ
মোঃ আদর আলী, পঞ্চগড় প্রতিনিধি:
২১ অক্টোবর ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি মণ্ডপ কমিটির হাতে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন।

পরিদর্শনকালে তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপতিপাড়া পূজামণ্ডপ থেকে কার্যক্রম শুরু করেন। পরে পর্যায়ক্রমে ভুজাড়িপাড়া, বালিয়াডাঙ্গী, মোহনবাগান, ঘাঘরাপাড়া ও আমবাড়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, কৃষক দলের সদস্যসচিব মো. কেরামত আলী, হাড়িভাষা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

মণ্ডপ পরিদর্শনকালে এম এ মজিদ বলেন, প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাঁদের সমর্থনের কথা উল্লেখ করেন।

অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু বলেন, কোনো উগ্রপন্থী গোষ্ঠী যাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।

হাড়িভাষা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল বলেন, ব্যারিস্টার নওশাদ জমির ও এম এ মজিদের মাধ্যমে মণ্ডপগুলোর জন্য এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুদান ও উপহারসামগ্রী পেয়ে পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দা ও পূজার্থীরা আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৮:০৬  ||  প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে ছয়টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ

সারাদেশ
মোঃ আদর আলী, পঞ্চগড় প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।