সত্যরেখা
ই-পেপার
২১ অক্টোবর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের দুর্গোৎসব

তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে
শেষ হলো পাঁচ দিনের দুর্গোৎসব
সোহাগ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২১ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) আনন্দঘন পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্ত ও পূজারিরা।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে স্বামীগৃহ কৈলাসে ফিরে যান। আগামী শরতে আবারও বাবার ঘরে ফিরে আসবেন দেবী—এমন প্রত্যাশা ও প্রার্থনায় তাঁকে বিদায় জানান ভক্তরা।

বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ঢাকঢোলের বাদ্য, নাচ-গান ও সিঁদুর খেলার মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দ ও আবেগঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানাতে বিভিন্ন মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের সমাগম ঘটে।

সনাতন পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছিল ঘোড়ায় চড়ে এবং গমন হয়েছে নৌকায় চড়ে।

দুর্গোৎসব ও প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। তাঁদের তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে বিসর্জন কার্যক্রম সম্পন্ন হয়।

তাড়াশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র ঘোষ বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার ৪৯টি পূজামণ্ডপের দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিসর্জন চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

সংশ্লিষ্টদের সহযোগিতা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তাড়াশ উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১২:১৩  ||  প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর ২০২৬

তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের দুর্গোৎসব

সারাদেশ
সোহাগ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।