সত্যরেখা
ই-পেপার
২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন
প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
সত্যরেখা ডেস্ক:
২০ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বাজারজাত, বিদেশি প্রসাধনসামগ্রীর লেবেলে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে সাথী বেকারির মালিক মোছা. কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক মো. জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো. জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৫৬  ||  প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

সারাদেশ
সত্যরেখা ডেস্ক
রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বাজারজাত, বিদেশি প্রসাধনসামগ্রীর লেবেলে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে সাথী বেকারির মালিক মোছা. কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক মো. জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো. জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।