চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ফেনী নদীর পানুয়া অংশে অফিসটিলার সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইমন করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার বাসিন্দা সাদেক মিয়ার ছেলে। মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে নেমে বা পানিতে পড়ে সে ডুবে যায় বলে জানা গেছে।
সাইমনের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে বাবা সাদেক মিয়াসহ পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাঁর এমন অকালমৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।