সত্যরেখা
ই-পেপার
১৯ অক্টোবর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ধুবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম হাবুর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রচারণা
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.7.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"IV5TDESG-ADYW-T0JH-AMFT-9RAQ1K5G49V3","pictureId":"IV5TDESG-ADYW-T0JH-AMFT-9RAQ1K5G49V3","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.7.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"IV5TDESG-ADYW-T0JH-AMFT-9RAQ1K5G49V3","pictureId":"IV5TDESG-ADYW-T0JH-AMFT-9RAQ1K5G49V3","capability_name":"capcut_photo_editor"}"}
ধুবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুল
ইসলাম হাবুর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রচারণা
মোঃ লোকমান হোসেন মিলন, স্টাফ রিপোর্টার:
১৯ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩ নম্বর ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম হাবু। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম হাবু জানিয়েছেন, ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পেলে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবেন। সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সরকারি সেবা সহজলভ্য করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে তাঁর পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

তাঁর নির্বাচনী পরিকল্পনায় রয়েছে ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, খালবিল সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জনগণের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে ইউনিয়ন পরিষদে সার্বক্ষণিক হটলাইন সেবা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন এই প্রার্থী। তাঁর মতে, এ ধরনের সেবা চালু করা গেলে ইউনিয়নবাসী পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিযোগ, মতামত ও পরামর্শ জানাতে পারবেন। এতে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের যোগাযোগ আরও সহজ হবে।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন বরাদ্দ ও ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশের পরিকল্পনা তুলে ধরেছেন শরিফুল ইসলাম হাবু। তিনি জানান, নির্বাচিত হলে সরকারি বরাদ্দের পরিমাণ, উন্নয়নকাজের অগ্রগতি এবং কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তা নিয়মিত ফেসবুক লাইভের মাধ্যমে জনগণকে জানানোর উদ্যোগ নেবেন। এর মাধ্যমে পরিষদের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

শরিফুল ইসলাম হাবু বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে চাই। জনগণের আমানত রক্ষা, সরকারি সেবায় অনিয়ম প্রতিরোধ এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, ধুবিল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৮:১৪  ||  প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর ২০২৬

ধুবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম হাবুর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রচারণা

সারাদেশ
মোঃ লোকমান হোসেন মিলন, স্টাফ রিপোর্টার

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।