সত্যরেখা
ই-পেপার
১৮ অক্টোবর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, বিভিন্ন অপরাধে ১৭ জনের কারাদণ্ড

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান,
বিভিন্ন অপরাধে ১৭ জনের কারাদণ্ড
মোহাম্মদ হোসাইন(টেকনাফ) কক্সবাজার:
১৮ অক্টোবর ২০২৬

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন ক্যাম্পগুলোতে এ অভিযান পরিচালিত হয়।

১৬ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং অপর একজনকে এক মাসের কারাদণ্ড দেন।

এ ছাড়া রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনের লক্ষ্যে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৮:১৩  ||  প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর ২০২৬

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, বিভিন্ন অপরাধে ১৭ জনের কারাদণ্ড

সারাদেশ
মোহাম্মদ হোসাইন(টেকনাফ) কক্সবাজার

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।