শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘সত্যরেখা’।
শুভেচ্ছা জানিয়েছেন সত্যরেখা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক স.ম. আব্দুস সাত্তার, নির্বাহী সম্পাদক মোঃ জাকি উল্লাহ এবং পোর্টালটির সকল সদস্য।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকুক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ।
সত্যরেখা পরিবারের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানো হয়।