সত্যরেখা
ই-পেপার
১৭ অক্টোবর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা, বিতরণ ৬০ মশারি

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক
সভা, বিতরণ ৬০ মশারি
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:
১৭ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে ৬০টি মশারি বিতরণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে বালিয়াডাঙ্গা ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সিসিডিবি, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিস। অনুষ্ঠানে ইউনিয়নের সাহসী, একতা ও সন্ধানী মহিলা ফোরামের সদস্যরা অংশ নেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন নেটওয়ার্ক কমিটির সভাপতি মোছা. মাজকুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল। স্বাগত বক্তব্য দেন সিসিডিবির এরিয়া ম্যানেজার পিটার সরকার।

প্রধান আলোচকের বক্তব্যে ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সতর্কতা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার বংশবিস্তার বন্ধ করতে বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে রোগটির লক্ষণ সম্পর্কে ধারণা রাখা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে অতিদরিদ্র, প্রতিবন্ধী ও মহিলা ফোরামের অসচ্ছল সদস্যদের মধ্যে ৬০টি মশারি বিতরণ করা হয়। ডেঙ্গু থেকে সুরক্ষায় এসব মশারি সহায়ক হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিডিবির প্রোগ্রাম অফিসার লিটন বাড়ৈ। কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন সিসিডিবি, চাঁপাইনবাবগঞ্জের সমাজ সংগঠক সিনথিয়া বায়েন। এ সময় সংশ্লিষ্ট মহিলা ফোরামগুলোর সভানেত্রী ও সদস্যদের পাশাপাশি সিসিডিবির কর্মকর্তা গিরীশ চন্দ্র বর্মন ও রাজীব বৈদ্য উপস্থিত ছিলেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৫৬  ||  প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর ২০২৬

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা, বিতরণ ৬০ মশারি

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।