সত্যরেখা
ই-পেপার
১৭ অক্টোবর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
দুর্গোৎসবে নামাজের সময় মাইক-বাদ্যযন্ত্র বন্ধ রাখার নির্দেশ

দুর্গোৎসবে নামাজের সময় মাইক-বাদ্যযন্ত্র
বন্ধ রাখার নির্দেশ
সত্যরেখা ডেস্ক:
১৭ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসব ঘিরে সিরাজগঞ্জের সব পূজামণ্ডপে নামাজের সময় গান-বাজনা, মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্মারক নম্বর উল্লেখ করে বলা হয়েছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ও জুমার নামাজের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত পূজামণ্ডপে সব ধরনের গান-বাজনা বন্ধ রাখতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ফজরের নামাজের সময় সকাল ৪টা ৪০ মিনিট থেকে ৬টা, যোহরের সময় দুপুর ১টা থেকে ২টা, আসরের সময় বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট, মাগরিবের সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট এবং এশার সময় রাত ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত মাইক ও বাদ্যযন্ত্র ব্যবহার বন্ধ রাখতে হবে। এ ছাড়া জুমার নামাজের সময় দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত একই নির্দেশনা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূজামণ্ডপের আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৮  ||  প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবে নামাজের সময় মাইক-বাদ্যযন্ত্র বন্ধ রাখার নির্দেশ

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।