সত্যরেখা
ই-পেপার
১৭ অক্টোবর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
তাড়াইলে মিনি স্টেডিয়ামের জন্য ৪.৯৬ একর জমি নির্ধারণ, সাইনবোর্ড স্থাপন

তাড়াইলে মিনি স্টেডিয়ামের জন্য ৪.৯৬
একর জমি নির্ধারণ, সাইনবোর্ড স্থাপন
মো ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ:
১৭ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ৪ একর ৯৬ শতাংশ জমি চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। নির্ধারিত স্থানে ‘প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের সংরক্ষিত স্থান’ লেখা সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) তাড়াইল-নান্দাইল সড়কের পাশে তাড়াইল-সাচাইল ইউনিয়নের শামুকজানী মৌজায় প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা নির্ধারণ করা হয়। জমির খতিয়ান ও দাগ নম্বর অনুযায়ী, ১ নম্বর খতিয়ানের ৬৬৩ নম্বর দাগে ১ একর ৬২ শতাংশ এবং ৪৮৩ নম্বর খতিয়ানের ৬৬৪ নম্বর দাগে ৩ একর ৩৪ শতাংশ জমি চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে স্টেডিয়ামের জন্য নির্ধারিত জমির পরিমাণ ৪ একর ৯৬ শতাংশ।

জমি চিহ্নিতকরণ ও সাইনবোর্ড স্থাপনের সময় উপস্থিত ছিলেন তাড়াইল-সাচাইল ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার রফিকুল ইসলাম, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের মতে, মিনি স্টেডিয়াম নির্মিত হলে তাড়াইলের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পথও সুগম হবে। একই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ সৃষ্টি হবে এবং তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় কলেজশিক্ষার্থী নাজমুল হাসান বলেন, “আমাদের এলাকায় খেলার উপযুক্ত মাঠ নেই। স্টেডিয়াম নির্মাণ করা হলে আমরা নিয়মিত খেলাধুলা করতে পারব। এটি আমাদের জন্য আনন্দের খবর।”

ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় একটি স্টেডিয়ামের দাবি ছিল। এখন জায়গা নির্ধারণ করায় আমরা আশাবাদী। দ্রুত নির্মাণকাজ শুরু হলে এলাকার তরুণ ও শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।”

জমি নির্ধারণ ও সাইনবোর্ড স্থাপনের মধ্য দিয়ে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ দৃশ্যমান হলেও এখনো নির্মাণকাজ শুরুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে কবে নাগাদ নির্মাণকাজ শুরু হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে তাড়াইলের তরুণ প্রজন্মের জন্য খেলাধুলার সুযোগ বাড়বে এবং স্থানীয় ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:১৯  ||  প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর ২০২৬

তাড়াইলে মিনি স্টেডিয়ামের জন্য ৪.৯৬ একর জমি নির্ধারণ, সাইনবোর্ড স্থাপন

সারাদেশ
মো ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।