সত্যরেখা
ই-পেপার
১৭ অক্টোবর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতার আহ্বান

কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা
অভিযান, সচেতনতার আহ্বান
গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল প্রতিনিধি:
১৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বল্লা হাটকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হাট কমিটি। বাজারে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণ রোধ এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) বল্লা হাট কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। এতে সভাপতিত্ব করেন বল্লা হাট কমিটির সভাপতি ফারুক আহমেদ রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাটের পরিচালক নয়ন আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আশরাফী। এ সময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আবু আইয়ুব, বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বল্লা হিন্দু সম্প্রদায়ের সভাপতি বাদল পাল মাস্টার এবং বল্লা পূজা উদযাপন কমিটির সঞ্জয় সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বল্লা হাট কমিটির সদস্য জাকারিয়া হোসেন, শরিফ হোসেন ও ইমন হোসেন, বল্লা ইউনিয়ন মৎস্যজীবী দলের জাকারিয়া, বল্লা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. মজনু মিয়া, কালিহাতী উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আকন্দ শামীম, বল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. লতিফ খান এবং বল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান মিঠুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। হাটবাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা জরুরি। প্রশাসনের পাশাপাশি হাট কমিটি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সচেতন হলে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাজার গড়ে তোলা সম্ভব।

বক্তারা বলেন, হাটবাজার শুধু কেনাবেচার স্থান নয়, এটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই বাজার পরিষ্কার রাখার দায়িত্ব কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। ব্যবসায়ী, ক্রেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তাঁরা পরিচ্ছন্নতা অভিযানকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেন।

স্থানীয়দের প্রত্যাশা, বল্লা হাট কমিটির এ উদ্যোগ বাজারের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াবে এবং ময়লা-আবর্জনাজনিত দূষণ কমাতে সহায়ক হবে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে হাটটি আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও ক্রেতাবান্ধব হয়ে উঠবে।

সবার সচেতনতায় গড়ে উঠুক পরিচ্ছন্ন বল্লা হাট—নিশ্চিত হোক সুস্থ, সুন্দর ও পরিবেশবান্ধব জনজীবন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৮:০৬  ||  প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর ২০২৬

কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতার আহ্বান

সারাদেশ
গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।