সত্যরেখা
ই-পেপার
১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন

মোংলায় কবি রুদ্র মুহম্মদ
শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন
শাওন আকবার শান্ত, (মোংলা) বাগেরহাট:
১৬ অক্টোবর ২০২৬

ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’—জনপ্রিয় এই গানের রচয়িতা দ্রোহ, প্রেম ও তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মোংলায়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কবির নিজ বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীতে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মৃতি সংসদের কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত।

এ সময় উপস্থিত ছিলেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হালদার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

১৯৫৬ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ বাংলা কবিতায় দ্রোহ, সাম্য, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার এক স্বতন্ত্র কণ্ঠস্বর। শোষণ, বৈষম্য, ধর্মান্ধতা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর কবিতা আজও পাঠকের মনে প্রতিবাদের ভাষা জোগায়। একই সঙ্গে প্রেম, স্বপ্ন ও সৌন্দর্যের অনন্য প্রকাশও ঘটেছে তাঁর সৃষ্টিতে।

‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’—এমন প্রতিবাদী উচ্চারণের পাশাপাশি ‘দিন আসবেই দিন সমতার’ প্রত্যাশা তাঁর কবিতাকে দিয়েছে আলাদা মাত্রা। নিপীড়িত মানুষের বেদনা ও মুক্তির আকাঙ্ক্ষা তাঁর সাহিত্যকর্মের অন্যতম প্রধান অনুষঙ্গ।

স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থের পাশাপাশি গল্প, কাব্যনাট্য ও গান রচনা করেছেন। তাঁর লেখা ও সুর করা ‘ভালো আছি, ভালো থেকো’ গানটি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের মরণোত্তর সম্মাননা লাভ করেন।

‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ কাব্যগ্রন্থের জন্য তিনি সংস্কৃতি সংসদ থেকে পরপর দুই বছর মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার অর্জন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কবি। তাঁর কবিতা, গান ও প্রতিবাদী চেতনা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৭  ||  প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর ২০২৬

মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন

সারাদেশ
শাওন আকবার শান্ত, (মোংলা) বাগেরহাট

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।