সত্যরেখা
ই-পেপার
১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
টেকনাফ-উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

টেকনাফ-উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে
বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার:
১৬ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা ঘিরে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার ও উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক হোয়াইক্যং এলাকার একটি এবং হ্নীলা এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পুরোহিতদের উপহার দেন।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী ছয়টি পূজামণ্ডপে উখিয়া ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আগামী ২২ অক্টোবর বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব অব্যাহত থাকবে।

সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকার ১৮৩টি পূজামণ্ডপ রয়েছে। এসব স্থানে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ১৮টি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। রাজধানী ঢাকায় বিজিবির মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হবে।

এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।

বিজিবির মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা, জনগণের সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা শান্তিপূর্ণ ও নিরাপদ দুর্গাপূজা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৩৩  ||  প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর ২০২৬

টেকনাফ-উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

সারাদেশ
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।