সত্যরেখা
ই-পেপার
১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার
লুটের ঘটনায় গ্রেফতার ৩
সত্যরেখা ডেস্ক:
১৫ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় বগুড়ায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া ৪৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

তিনি জানান, ট্রাক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানোর কথা রয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মহিদুল ইসলাম (২৬) ও সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)। মহিদুল পেশায় ট্রাকচালক এবং সাকিব তাঁর সহকারী।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে একটি ট্রাক। পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি দল ট্রাকটির গতিরোধ করে।

এ সময় ডাকাত দলের সদস্যরা ধারালো ছুরি দিয়ে ট্রাকচালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের হত্যার হুমকি দেন। পরে তাঁদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেন।

এরপর ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের পাশের ফাঁকা সড়কে ট্রাকটি থামানো হয়। সেখানে দুটি মিনি ট্রাকে ৪০০টি গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীর কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ৪৮টি গ্যাস সিলিন্ডার লুট হওয়া চালানের অংশ। তবে বাকি সিলিন্ডার উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা মামলার তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৫৫  ||  প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

অপরাধ / সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।