সত্যরেখা
ই-পেপার
১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নভেম্বরে রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য

নভেম্বরে রূপপুর কেন্দ্র থেকে জাতীয়
গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য
সত্যরেখা ডেস্ক:
১৫ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা শুরু হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় এসব তথ্য উঠে আসে।

জাতীয় সংসদের হুইপ ও কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

বৈঠকে আরও জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি তৃতীয় প্রজন্মের আধুনিক প্রযুক্তিনির্ভর স্থাপনা। আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর নির্মাণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পটির অগ্রগতি সঠিক পথে রয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো, রপ্তানি বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৩৬  ||  প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর ২০২৬

নভেম্বরে রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য

জাতীয় / সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।