সত্যরেখা
ই-পেপার
১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে নামছে ৫৯ বিজিবির পাঁচ প্লাটুন

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে নামছে
৫৯ বিজিবির পাঁচ প্লাটুন
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:
১৫ অক্টোবর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা চলাকালে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

৫৯ বিজিবির আওতাধীন ১৩টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ১২টি। অন্য একটি পূজামণ্ডপ ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনায় গুজব ও অপতথ্য ছড়ানো, সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যকে তুলে ধরে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি। পাশাপাশি যেকোনো ধরনের গুজব এড়িয়ে চলা, যাচাই ছাড়া তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

অধিনায়ক আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও আনন্দময় করে তোলা সম্ভব।

পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সবার জীবনে শান্তি, আনন্দ ও সম্প্রীতি কামনা করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৭  ||  প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে নামছে ৫৯ বিজিবির পাঁচ প্লাটুন

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।