সত্যরেখা
ই-পেপার
১৪ অক্টোবর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিকদের সমাবেশ, ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠার দাবি

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিকদের সমাবেশ, ন্যায্য
মজুরি ও অধিকার প্রতিষ্ঠার দাবি
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:
১৪ অক্টোবর ২০২৬

কৃষি শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে স্থানীয় বিপুলসংখ্যক কৃষি শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাঃ মনিমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এবং বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন সচল রাখা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অনেক ক্ষেত্রে তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত হন। এ অবস্থার পরিবর্তনে কৃষি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম রব্বানী বলেন, ‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।’ কৃষি ও জাতীয় অর্থনীতিতে শ্রমিকদের অবদানের যথাযথ মূল্যায়ন করে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের উপযুক্ত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী কৃষি শ্রমিকদের ন্যায্য পাওনা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষি শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের কল্যাণ নিশ্চিত করা গেলে কৃষি খাতের অগ্রযাত্রা আরও সুসংহত হবে।

সমাবেশে বক্তারা কৃষি শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং তাদের অবদান যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে একটি শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৫  ||  প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিকদের সমাবেশ, ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠার দাবি

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।