সত্যরেখা
ই-পেপার
১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
লৌহজংয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিলেন দুই শতাধিক মানুষ

লৌহজংয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা
নিলেন দুই শতাধিক মানুষ
ফৌজি হাসান খান রিকু(লৌহজং)মুন্সিগঞ্জ:
১৩ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমণ্ডলের খান সাহেবের বাড়িতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি তাঁরা বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও পান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। হোলিস্টিক হেলথ কেয়ারের উদ্যোগে আয়োজিত ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করে জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশন ও জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগার।

পদ্মা সেতু উত্তর থানাধীন উত্তর মেদিনীমণ্ডলের খান সাহেবের বাড়ি এলাকায় অনুষ্ঠিত এ ক্যাম্পে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় বিভিন্ন বয়সী মানুষের শারীরিক সমস্যা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন পরিমাপের সুযোগ ছিল। রোগের ধরন অনুযায়ী চিকিৎসকেরা ব্যবস্থাপত্রও প্রদান করেন। কোমর ও হাঁটুব্যথা, অস্থিসন্ধির সমস্যা, চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, নারীদের বিভিন্ন স্ত্রীরোগ এবং শিশুদের নানা শারীরিক সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা স্বল্প খরচে করানোর ব্যবস্থাও রাখা হয়।

বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষ সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পান। একই সঙ্গে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশন ও জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম ও মানবাধিকারকর্মী ফৌজি হাসান খান রিকু বলেন, “মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। আমরা মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ শুরু করেছি। ভবিষ্যতে আরও নানা জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”

আয়োজকেরা জানান, সাধারণ মানুষের কাছে সহজলভ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ মেডিকেল ক্যাম্পের প্রধান উদ্দেশ্য। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে তাঁদের।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৭  ||  প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর ২০২৬

লৌহজংয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিলেন দুই শতাধিক মানুষ

সারাদেশ
ফৌজি হাসান খান রিকু(লৌহজং)মুন্সিগঞ্জ

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।