সত্যরেখা
ই-পেপার
১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাত ঠেকাতে তালগাছ রোপণের আহ্বান

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত,
বজ্রপাত ঠেকাতে তালগাছ রোপণের আহ্বান
সত্যরেখা ডেস্ক:
১৩ অক্টোবর ২০২৬

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ সময় বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় বেশি করে তালগাছ রোপণ এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং নিয়মিত মহড়ার আয়োজন জরুরি। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে কী করণীয়, সে বিষয়ে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার।

তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে তালগাছ রোপণের ওপর গুরুত্ব দিয়ে তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও তালগাছ লাগানো ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৮  ||  প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাত ঠেকাতে তালগাছ রোপণের আহ্বান

জাতীয় / সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।