সত্যরেখা
ই-পেপার
১২ অক্টোবর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
লৌহজংয়ের ৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল, এমপির ব্যক্তিগত অনুদান ৫ হাজার টাকা

লৌহজংয়ের ৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল,
এমপির ব্যক্তিগত অনুদান ৫ হাজার টাকা
ফৌজি হাসান খান রিকু(লৌহজং)মুন্সিগঞ্জ:
১২ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৩৭টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এবং নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা ও সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ অনুদানের ঘোষণা দেন।

অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরাও এ উৎসব আয়োজনে সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন তিনি। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারি সহায়তার পাশাপাশি লৌহজংয়ের প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি জানান, এ বছর উপজেলায় ৩৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ব্যবহার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কোনো পূজামণ্ডপে অপ্রীতিকর পরিস্থিতি বা সমস্যা দেখা দিলে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানাতে পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই হিসাবে ৩৭টি মণ্ডপে মোট ২২ হাজার ২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি সংসদ সদস্যের ব্যক্তিগত অনুদানের ঘোষণায় পূজা উদ্‌যাপনে আয়োজকেরা বাড়তি সহযোগিতা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ, আব্দুস সালাম মোল্লা ও ওমর ফারুক অবাক।

এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দুলাল দাস, লৌহজং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সান্তুনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ লৌহজং উপজেলা শাখার সভাপতি বাবু মনোজ কুমার সিংহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা এবং উপজেলা বিএনপির সদস্য হাজী বাদল হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারি বরাদ্দ, ব্যক্তিগত অনুদান এবং প্রশাসনের সমন্বিত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে লৌহজংয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সহায়ক পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে এ আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখতে ভূমিকা রাখবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৪  ||  প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর ২০২৬

লৌহজংয়ের ৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল, এমপির ব্যক্তিগত অনুদান ৫ হাজার টাকা

সারাদেশ
ফৌজি হাসান খান রিকু(লৌহজং)মুন্সিগঞ্জ

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।