সত্যরেখা
ই-পেপার
১২ অক্টোবর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস
কনফারেন্স, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব
নিজস্ব প্রতিবেদক:
১২ অক্টোবর ২০২৬

সত্যরেখা ডেস্ক:

পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির সদস্যসচিব মো. ইলিয়াস হোসাইন শেখ।

প্রেস কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচির তথ্য সংগ্রহ, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা বলেন, পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করা প্রয়োজন। এতে কর্মসূচির লক্ষ্য অর্জন ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নয়টি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১২  ||  প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব

জাতীয় / সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।