সত্যরেখা
ই-পেপার
১১ অক্টোবর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সোমবার থেকে, কারা পাবেন আর কারা বাদ পড়বেন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সোমবার থেকে,
কারা পাবেন আর কারা বাদ পড়বেন
নিজস্ব প্রতিবেদক:
১১ অক্টোবর ২০২৬

সত্যরেখা ডেস্ক:

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১২ অক্টোবর)। এ কার্যক্রমের প্রচারণা জোরদার করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের গত ৮ অক্টোবরের এক চিঠিতে জানানো হয়, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে পরিবার ও সংশ্লিষ্ট এলাকার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে কোন পরিবার সরকারি সহায়তার জন্য বেশি উপযুক্ত, তা নির্ধারণ করা হবে। এ কারণে তথ্য সংগ্রহের সময় নিজেদের প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা দাবি করলে তাতে সাড়া দেওয়া যাবে না। তথ্য দেওয়ার জন্য কোনো অর্থ দিতে হবে না। কেউ টাকা দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথা প্রচারণায় উল্লেখ করা হয়েছে।

যেসব পরিবার অগ্রাধিকার পাবে

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে গ্রামীণ হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে। পাশাপাশি উপার্জনে অক্ষম সদস্য রয়েছেন—এমন পরিবার, নারীপ্রধান ও ঝুঁকিপূর্ণ পরিবার এবং বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল নারীদের পরিবার অগ্রাধিকার পাবে।

এ ছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ের পরিবার, প্রত্যাগত অভিবাসীদের—বিশেষ করে নারী অভিবাসীদের—পরিবার এবং শিশু, প্রতিবন্ধী বা অটিজমে আক্রান্ত সদস্য রয়েছেন—এমন পরিবারকে গুরুত্ব দেওয়া হবে।

যেসব পরিবারের ঘরের দেয়াল মাটি, পাটকাঠি বা বাঁশ দিয়ে তৈরি, সেই সঙ্গে ভূমিহীন কৃষিশ্রমিক ও দিনমজুর পরিবারও অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

নীতিমালায় ভূমিহীন পরিবার হিসেবে এমন পরিবারকে বিবেচনার কথা বলা হয়েছে, যাদের বসতভিটা ও কৃষিজমি নেই, কিন্তু তারা কৃষিনির্ভর। সর্বোচ্চ ১০ শতাংশ বসতভিটা রয়েছে, তবে কৃষিযোগ্য জমি নেই—এমন পরিবারও এ শ্রেণিতে অন্তর্ভুক্ত হতে পারে।

ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুপারিশের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

যেসব কারণে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না

কর্মসূচির নীতিমালায় আট ধরনের আর্থিক ও পেশাগত যোগ্যতাকে সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্যতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব শর্তের যেকোনো একটি প্রযোজ্য হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবার ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা থেকে বাদ পড়তে পারে।

১. নির্ধারিত সীমার বেশি পিএমটি স্কোর: পরিবারের দারিদ্র্য নিরূপণে ব্যবহৃত প্রক্সি মিনস টেস্টের (পিএমটি) স্কোর সরকার নির্ধারিত ঊর্ধ্বসীমা অতিক্রম করলে সুবিধা পাওয়া যাবে না।

২. সরকারি বা সমপর্যায়ের প্রতিষ্ঠানে চাকরি: পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতাসহ চাকরি করলে কার্ড পাবেন না। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এ শর্তের আওতায় পড়বেন।

৩. নিয়মিত সরকারি পেনশন: পরিবারের মনোনীত নারীপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা অনুরূপ অবসর সুবিধা পেলে তিনি অযোগ্য হবেন। তবে প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ পেনশন সুবিধা গ্রহণের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে।

৪. বেশি সঞ্চয় বা বিনিয়োগ: পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে সুবিধা পাওয়া যাবে না। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়, স্থায়ী আমানত বা অন্য বিনিয়োগ থাকলেও পরিবারটি বাদ পড়বে।

৫. নির্দিষ্ট ধরনের মোটরযানের মালিকানা: পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ-নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এ তালিকায় সিএনজি বা পেট্রলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও মাইক্রোবাস রয়েছে।

৬. বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা: পরিবারের কোনো সদস্যের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হালনাগাদ লাইসেন্সধারী ব্যবসা থাকলে পরিবারটি সুবিধার বাইরে থাকবে।

৭. করযোগ্য আয় ও নিয়মিত কর প্রদান: পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং তার করযোগ্য আয় থাকলে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা থাকবে না।

৮. জমি ও বাণিজ্যিক সম্পদ: বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে কার্ড পাওয়া যাবে না। এ ছাড়া অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা জায়গার বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি অযোগ্য বিবেচিত হবে।

এক পরিবারের একাধিক কার্ড নয়

নীতিমালা অনুযায়ী, একই পরিবারের একাধিক সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ক্ষেত্রে সমন্বয়সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে। পাশাপাশি সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে তথ্য যাচাইয়ের সময় দ্বৈত সুবিধাভোগী শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তালিকার বাইরে রাখা হতে পারে।

নগদ সহায়তা পৌঁছাবে সরাসরি

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের সরাসরি নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে হতদরিদ্র জনগোষ্ঠী ও নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ কমাতে ডিজিটাল পদ্ধতিতে অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তথ্য যাচাইয়ে ব্যবহার হবে ডিজিটাল ডাটাবেজ

কর্মসূচির তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে অর্থ বিভাগের সামাজিক নিরাপত্তাবিষয়ক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ব্যবহারের প্রস্তাব রয়েছে। প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল ফোন নম্বর ও ইউনিয়নের নাম ব্যবহার করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে ইতোমধ্যে ৪ কোটির বেশি উপকারভোগীর তথ্য সংরক্ষিত রয়েছে। এসব তথ্যের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাবের ভিত্তিতে একাধিক সুবিধা গ্রহণের বিষয়টি যাচাই করা যাবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, জন্ম ও মৃত্যুনিবন্ধন, টিআইএন, বিটিআরসির আইএমইআই ডাটাবেজ, জাতীয় সঞ্চয়পত্র, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের তথ্য এবং এমপিওভুক্ত শিক্ষকদের ডাটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে দেখার পরিকল্পনা রয়েছে।

বিকাশ, রকেট ও নগদসহ পাঁচটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরকারি অর্থ সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছানো এবং লেনদেন পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচিটি সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসচ্ছল পরিবার চিহ্নিত করে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৩  ||  প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সোমবার থেকে, কারা পাবেন আর কারা বাদ পড়বেন

জাতীয়
নিজস্ব প্রতিবেদক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।