সত্যরেখা
ই-পেপার
১১ অক্টোবর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, মঙ্গলবার থেকে মাস গণনা শুরু
: :
জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি,
মঙ্গলবার থেকে মাস গণনা শুরু
নিজস্ব প্রতিবেদক:
১১ অক্টোবর ২০২৬

সত্যরেখা ডেস্ক :

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের গণনা শুরু হবে। সে অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) ৩০ দিন পূর্ণ হবে রবিউস সানি মাসের।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩৩  ||  প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর ২০২৬

জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, মঙ্গলবার থেকে মাস গণনা শুরু

জাতীয় / ধর্ম ও জীবন
নিজস্ব প্রতিবেদক
জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, মঙ্গলবার থেকে মাস গণনা শুরু
: :

সত্যরেখা ডেস্ক :

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের গণনা শুরু হবে। সে অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) ৩০ দিন পূর্ণ হবে রবিউস সানি মাসের।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।